শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

‘৫৭ ধারার মামলায় সাংবাদিককে তদন্ত ছাড়া গ্রেপ্তার করা হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ৫৭ ধারায় কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হলে তদন্ত ছাড়া গ্রেপ্তার করা হবে না।

শনিবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “আমি এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে প্রথম সুপারিশ করেছি। দেশের বহু জেলা থেকে ৫৭ ধারায় অনেক মামলাসহ অভিযোগ আমার কাছে এসেছে। সেগুলো আমি দেখেই এই নির্দেশনা দিয়েছি।”

আইজিপি আরো বলেন, “আমি যে বইটি লিখেছি, সেখানে সাংবাদিক ও পুলিশের সম্পর্ক কেমন, তা তুলে ধরেছি। সেই ধারণাটা পড়লে সাংবাদিকরা অনেক কিছু বুঝতে পারবেন।”

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম শাহীনের সঞ্চালনায় মতবনিমিয় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ-জামান, ডিআইজি (প্রশাসন ও শৃঙ্খলা) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, আইজিপির স্টাফ অফিসার আক্তার হোসেন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ