রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ভিক্ষুক ধরিয়ে দিলে পাওয়া যাবে ৫০০ রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হায়দরাবাদকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ভিক্ষুকমুক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে। সেই সঙ্গে শহরে দুই মাসের জন্য ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করেছেন পুলিশ কমিশনার।

আর এ কারণে হায়দরাবাদ কর্তৃপক্ষ ঘোষণা করেছে ভিক্ষুক ধরতে সাহায্য করলেই মিলবে ৫০০ রুপি।

বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে ২৮ ও ২৯ নভেম্বর হায়দরাবাদে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। তার আগমন উপলক্ষেই ভিক্ষুকদের ধরপাকড় শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকরা। তবে সরকারি কর্মকর্তারা তা অস্বীকার করেছেন।

২০০০ সালের মার্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সফরকালেও হায়দরাবাদ শহর থেকে ভিক্ষুকদের তাড়িয়ে দেয়া হয়েছিল।

রাজ্য সরকার জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৩৬৬ জন ভিক্ষুককে আটক করেছে। তাদের মধ্যে ১২৮ জন পুনর্বাসন কেন্দ্রে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। বাকি ২৩৮ জন ভিক্ষা না করার অঙ্গীকার করে বাড়ি ফিরে গেছেন।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ