রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আফগানিস্তানে পুলিশ চৌকিতে হামলা নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আফগানিস্তানের কান্দাহারে বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে তালেবানের সিরিজ হামলায় ২৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তবে তালেবানরা সাংবাদিকদের জানিয়েছে, পুলিশ ও একটি বেসামরিক বাহিনীর ৪৩ জনকে হত্যা করেছে তারা এবং ১৩টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।

পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে সোমবার দিবাগত রাতে ছয় ঘন্টারও বেশি সময় ধরে চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও ১৫ পুলিশ সদস্য।

হামলার সময় সরকারি বাহিনী ৪৫ জন বিদ্রোহীকে হত্যা ও ৩৫ জনকে আহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদ্রোহীরা পুলিশের ওই তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি বলে জানিয়েছেন তারা।

প্রদেশটির পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি গণমাধ্যমকে জানান, অতিরিক্ত সৈন্য পৌঁছা পর্যন্ত হামলা প্রতিরোধ করে যায় পুলিশ।

 

খবর:  রয়টার্স।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ