শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

'ধর্ষণ' অভিযোগে এবার কুষ্টিয়ায় ৩য় শ্রেণির ছাত্র গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার রাতে কুষ্টিয়ার মিরপুরে কথিত ধর্ষণ মামলায় এক তৃতীয় শ্রেণির ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গ্রেফতারকৃত ওই ছাত্রের বয়স ১০ বছর। সে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
মামলা সূত্র জানায়, একই বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রীকে (৬) চলতি বছরের ১০ অক্টোবর ওই ছাত্র জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গভীর রাতে পুলিশ ধর্ষণের অভিযোগে ওই  ছাত্রকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ