শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বনানীতে অফিসে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজের অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সিদ্দিক হোসেন (৫০) নামে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায়, আরও তিনজন আহত হন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বনানী ৪ নম্বর সড়কে সিদ্দিকের ব্যবসায় প্রতিষ্ঠানে ঢুকে তাকে গুলি করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,  নিহত সিদ্দিক হোসাইন (৫৫) জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘এম এস মুন্সী ওভারসীজের’ মালিক। সিদ্দিক হোসেনের বাড়ি কুমিল্লায়। গুলিতে আহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায় নি। ।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। একজনকে গুলির পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এসময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ করছে।’

নিহতের সুরৎহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ