মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা কী রাসুল সা. এর ঘর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘মসজিদ আল্লাহর ঘর আর মাদরাসা রাসূলের ঘর।’ কথাটি কোনো কোনো ওয়াজ মাহফিলে শোনা যায়; কখনো কখনো বলেন, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক। অনেকে একটি আরবি উদ্ধৃতিও ব্যবহার করেন,  المسجد بيت الله والمدرسة بيتي ‘মসজিদ আল্লাহর ঘর আর মাদরাসা আমার ঘর।’

কিন্তু আসলে কি দাবি করা যায়, ‘মসজিদ আল্লাহর ঘর আর মাদরাসা রাসুলের ঘর’?

এখানে লক্ষণীয় যে, উপরোক্ত কথায় দু’টি বাক্য রয়েছে। প্রথম বাক্যটি হল, ‘মসজিদ আল্লাহর ঘর’। এটি কুরআন ও হাদীস দ্বারা সমর্থিত । প্রায় এর কাছাকাছি শব্দ বিভিন্ন হাদীসেও বর্ণিত হয়েছে।

কিন্তুদ্বিতীয় বাক্য অর্থাৎ ‘মাদরাসা রাসূলের ঘর’ এটি কোনো হাদীস নয়। কেউ এটাকে হাদিস হিসেবে বললে ঠিক হবে না। তবে এটাও ঠিক ‘মাদরাসা’ যেখানে দীনি তালিম-তরবিয়ত হয়, কুরআন-হাদিসের শিক্ষা দেয়া হয়, আল্লাহ ও রাসূলের কথা আলোচনা হয় তা নিঃসন্দেহে বরকতময় স্থান।

এ সকল স্থান ফেরেশতারা ঘিরে রাখেন এবং সেখানে আল্লাহর রহমত ও সাকিনা (প্রবৃদ্ধি ও শান্তি) অবতীর্ণ করেন।

অতএব ঐসব ঘরও আল্লাহ ও রাসূলেরই ঘর। কিন্তু তাই বলে ‘মাদরাসা রাসুলের ঘর’ বাক্যটিকে হাদিস হিসেবে বলার সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন তার কোনো প্রমাণ নেই। আর মসজিদ-মাদরাসার মধ্যে এভাবে বিভাজনও অনুচিত।

সূত্র :  মাসিক আল কাউসার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ