মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মসজিদুল আকবর কমপ্লেক্স ভবন পরিদর্শনে ইত্তেফাক সভাপতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা–এর ‘মসজিদুল আকবর কমপ্লেক্স’–এর নতুন ভবনের নির্মাণকাজে ছাদ ধসে পড়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর–এর সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

জানা গেছে, গত ১৩ মে বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ভবনের দ্বিতীয় তলার একাংশের ছাদ ঢালাই চলাকালে হঠাৎ একটি অংশ ধসে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মহান আল্লাহর রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ঘটনার পর পরিস্থিতি পরিদর্শনে যান ইত্তেফাক সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। এ সময় তিনি ভবনের নির্মাণকাজের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এসময় জামিয়া ইসলামিয়া দারুল উলূম ঢাকার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পেয়েছে।

পরিদর্শনকালে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া নির্মাণকাজে আরও সতর্কতা, মান নিয়ন্ত্রণ এবং বিচক্ষণতার সঙ্গে কাজ পরিচালনার পরামর্শ দেন। তিনি জামিয়া কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও আশ্বাস দেন যে, বৃহত্তর মিরপুরের আঞ্চলিক শিক্ষাবোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর–সবসময় যেকোনো প্রয়োজনে প্রতিষ্ঠানের পাশে থাকবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা ইলিয়াস হাসান কাসেমীসহ জামিয়ার শিক্ষকবৃন্দ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ