আওয়ার ইসলাম ডেস্ক
আজান চলাকালীন মোয়াজ্জিনের বাক্যগুলোকে পুনরাবৃত্তি করাকে আজানের জবাব দেওয়া বলে। আজান শুরু হলে তা শোনা এবং জবাব দেওয়া মুস্তাহাব। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যখন আজান শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো।’ (সহিহ মুসলিম)
তবে কিছু অংশে পরিবর্তন রয়েছে। ‘হাইয়া আলাস সালাহ’ এবং ‘হাইয়া আলাল ফালাহ’-এর জবাবে বলতে হবে, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’।
আজানের এ জবাব দেওয়ার ফলে মুসলমানদের গুনাহ ক্ষমা করার কথাও বলা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দের পুনরাবৃত্তি করে, তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। (সাহিহ মুসলিম)
আজান শেষে কিছু দোয়া রয়েছে। যা পাঠ করলে রাসুল (সা.)-এর শাফায়াত লাভের পাশাপাশি জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রদান করা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আজান শুনে এই দোয়া বলবে, ‘আল্লাহুম্মা রাব্বা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কায়িমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওà