রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

রবার্ট মুগাবে গৃহবন্দী, নতুন প্রেসিডেন্ট ঘোষণা সেনাবাহিনীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গৃহবন্দী করে রাখা হয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জাকব জুমা এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

একইসঙ্গে বহিষ্কৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। রবার্ট মুগাবেকে গৃহবন্দি করার পর রক্তপাতহীন ক্ষমতার পালাবদল হিসেবে বর্ণনা করেছে সেনাবাহিনী।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, জাকব জুমাকে ফোন করে মুগাবে জানিয়েছেন, তিনি ঠিক আছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার পর থেকে রাজধানীজুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর দাবি, কেবল অপরাধীরাই তাদের টার্গেটে রয়েছেন। বিবিসির প্রতিনিধি বলছেন, মুগাবেকে সরানোর পর বরখাস্ত হওয়া ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্যও এই মুভমেন্ট হতে পারে।

বুধবার সকালে রাজধানী হারেরেতে ব্যাপক গুলি বর্ষণের আওয়াজ শোনা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ