মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

‘রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিশ্বের সকল দেশ বাংলাদেশের প্রশংসা করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সমাধান করতে সক্ষম হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বিশ্বের সকল দেশ বাংলাদেশের প্রশংসা করছে।

আজ বুধবার সংসদে সরকারি দলের সদস্য মো. আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে বলেন, এত বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী হঠাৎ করে চলে আসায় স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার যে সমস্যা হয়েছে, সরকার তা নিরসন করে উখিয়া এবং টেকনাফ উপজেলার স্থানীয় জনগণকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করবে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সামরিক অভিযান ও সহিংসতার প্রেক্ষিতে প্রায় ৬ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এখনকার পরিস্থিতি অত্যন্ত গুরুতর।

রোহিঙ্গা শরণার্থীদের অধিকাংশই নারী ও শিশু। দেশের সীমিত সম্পদের মধ্যেও আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাদ্য, বাসস্থান, স্যানিটেশন, পানি, চিকিৎসা সুবিধাসহ সব ধরনের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি।

আগত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনে বাংলাদেশ সফলভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক দিক থেকে বিবেচনা করে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সমগ্র বিশ্ববাসী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। আমি অন্তত এইটুকু দাবি করতে পারি বিশ্বের সকল দেশ বাংলাদেশকে প্রশংসা করছে এবং বাংলাদেশের এই পদক্ষেপকে সাগ্রহে সমর্থন জানিয়েছে।

তিনি বলেন, শুধু তাই নয়, মিয়ানমারের নাগরিকরা যেন তাদের স্বদেশ ভূমিতে ফিরে যেতে পারে তার জন্য সমগ্র বিশ্ববাসী আজকে তৎপর রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানও তৎপর রয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ