রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সৌদি জোটের অবরোধের মাঝেও অনেক ভালো আছি : শেখ তামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কাতারের ওপর গত পাঁচ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরবের নেতৃত্বে চার দেশ। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি দেশটির বিমান যোগাযোগও ব্যাপক বাধার মুখে পড়েছে।

মঙ্গলবার কাতারের সংসদের উচ্চ কক্ষ শূরা পরিষদে দেয়া বক্তৃতায়  দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, অবরোধ সত্ত্বেও কাতার এখন হাজার গুণ ভালো আছে। আমরা অবরোধের ভয় করি না, তবে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি জানান, তার সরকার কয়েকটি খাদ্য নিরাপত্তা প্রকল্প চালুর জন্য কাজ করছে এবং আরব মিত্রদের সহযোগিতা ছাড়াই ভবিষ্যতে পথ চলার জন্য পানির নিরাপত্তার জন্য বিশেষ মনোযোগ দেয়া হয়েছে।

শেখ তামিম তার দেশকে আরও বেশি গণতান্ত্রিক করে তোলার বিষয়ে পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শূরা পরিষদের জন্য এখন থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সদস্যরাই কেবল শূরা পরিষদে দায়িত্ব পালন করবেন। বর্তমানে এ পরিষদের ৪৫ মনোনীত সদস্য দায়িত্ব পালন করছেন।

কাতারের শূরা পরিষদের এ অধিবেশনে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর কাতারের ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ