শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

৭২ ঘণ্টার মধ্যে উৎপল দাসের সন্ধান দাবি সাংবাদিকদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নিখোঁজ সাংবাদিক উৎপল দাসের সন্ধান দাবিতে সরকারকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ঢাকার নরসিংদী জেলা সাংবাদিক সমিতি।

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে দেয়া স্মারকলিপিতে এ দাবি জানায় তারা।

নিখোঁজ সাংবাদিক উৎপল দাস সংগঠনটির দপ্তর ও প্রচার সম্পাদক।

গত ১০ অক্টোবর দুপুরে অফিস থেকে বের হওয়ার পর থেকে উৎপল দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্মারকলিপিতে বলা হয়, ‘নিখোঁজের দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও তাঁর সন্ধান না পাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হারানোর বেদনায় খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন।’

এর আগে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একাত্মতা পোষণ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সমাবেশে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার, ডিআরইউ সাবেক সহসভাপতি আজমল হক প্রমুখ বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ