রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় আমেরিকার নতুন শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা স্থগিত করলেই দেশটির সঙ্গে আলোচনায় বসতে পারে আমেরিকা। পিয়ংইয়ংয়ের সঙ্গে ওয়াশিংটের সম্ভাব্য সংলাপের ব্যাপারে নতুন এই শর্ত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস মেটিস।

তিনি ওয়াশিংটনে এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও ক্রমবর্ধমান পরমাণু অস্ত্র কর্মসূচি ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে সংলাপের পথে অন্তরায় হয়ে আছে। অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া কেন তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রেখেছে মার্কিন সেনাবাহিনী তা জানার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন। খবর : এএফপির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এমন সময় উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য সংলাপের জন্য নতুন শর্ত দিলেন যখন মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বৃহস্পতিবার বলেছিলেন, সামরিক সমর্থনপুষ্ট কূটনীতির মাধ্যমে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র নিয়ে সৃষ্ট সংকটের সমাধান করতে হবে। তিনি টোকিওতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা’র সঙ্গে এক সাক্ষাতে এ মন্তব্য করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ