রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

সৌদিতে মাটি খুঁড়ে জীবিত নবজাতক উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফখরুল ইসলাম ফয়সাল : সৌদি আরবের বিশা এলাকায় মাটি খুঁড়ে সাত দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। সৌদিআরবের বাইশায় শহরসংলগ্ন মরু এলাকায় এ ঘটনা ঘটে।

ওকায পত্রিকার সূত্র মতে, সেখানকার এক স্থানীয় গত রোববার সকালে প্রাতভ্রমণ করছিলেন। এসময় তিনি একটি মাটিঢাকা গর্ত থেকে আওয়াজ শুনতে পান। তৎক্ষণাৎ মাটি খুঁড়লে একটি পরিত্যক্ত জীবিত নবজাতক পাওয়া যায়। এ্যাম্বুলেন্স যোগে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।

সংবাদকর্মী আবদুল্লাহ সাইদ গামেদি নিশ্চিত করেছেন, শিশুটি সদ্য জন্মগ্রহণকারী, তার দুপায়ে আঘাতের চি‎হ্ন রয়েছে। উদ্ধারের পর তাকে সম্পূর্ণ কাদামাটিযুক্ত পাওয়া যায়।

স্থানীয় পুলিশ গত রোববার সকাল দশটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চাটিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে তার সুস্থতার সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সে মোটামুটি আশঙ্কামুক্ত।

সুস্থ হওয়ার পর বাইশাস্থ কিং আবদুল্লাহ হাসপাতালের মাতৃদুগ্ধ বিভাগে তাকে হস্তান্তর করা হয়েছে। শিশুটির জন্ম কোথায়, এপর্যন্ত এবিষয় কিছু জানা যায়নি।

সূত্র: ওকায, সৌদি আরব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ