শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের

ইসরাইলের কারাগারে আটকে ৪০০ ফিলিস্তিনি শিশুকে নির্যাতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের এক এনজিও’র বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু জানিয়েছে,  সম্প্রতি মাসগুলোতে অন্তত ৪০০ ফিলিস্তিনি শিশু কিশোরকে আটক করেছে ইসরাইল। সেই সঙ্গে আটককৃতদের ওপর চালানো হচ্ছে নির্যাতন।

বুধবার আঙ্কারা সফরকালে প্যালেস্টানিয়ান প্রিজনার্স সোসাইটির প্রধান ক্বাদোরা ফারিস আনাদলুকে বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ ১৩-১৪ বছর বয়সী অন্তত ৪০০ ফিলিস্তিনি শিশু কিশোরকে কারাগারে আটক করে রেখেছে।

তিনি আরো বলেন, আটককৃতদের মধ্যে কম বয়সী ১০ জন মেয়েও রয়েছে। ফারিস দাবি করেন, ইসরাইলি কারাগারে খুব খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে আটককৃতরা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন হচ্ছে সেখানে।

ফিলিস্তিনি এনজিওদের পরিসংখ্যান অনুসারে, গত মাসে ইসরায়েলি বাহিনী ৪৮৩ জন ফিলিস্তিনিকে আটক করে। যাদের মধ্যে ১২৫ জনই কম বয়সী শিশু কিশোর। ইসরাইলি কারাগার ফিলিস্তিনিদের রক্তেপাতে বিক্ষত বলে দাবি করে ফারিস ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে বন্দীদের ওপর নির্যাতনের অভিযোগ আনেন ফারিস।

ফিলিস্তিনের সরকারের হিসেব মতে, গত কয়েক মাসে ৬,৩০০ এরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল।

 

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ