শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১১৮০ ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু

জানুয়ারির প্রথম সপ্তাহে ইসলামী লেখক ফোরামের সাহিত্য ও আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিনব্যাপী সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম। শনিবার সন্ধ্যায় দারুল উলূম কাকরাইলে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচি বাস্তবায়নে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির সদস্যরা বিস্তারিত আলাপ-আলোচনা করে ভ্রমণের স্থান ও তারিখ পরে ঘোষণা করবেন।

বৈঠকে আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে ফোরাম সদস্যদের প্রকাশিত বই নিয়ে ‘আমাদের গ্রন্থ সমালোচনা’ অনুষ্ঠান করার সিদ্ধান্তও নেওয়া হয়। এজন্য চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে সব সদস্যের বই প্রকাশিত হয়েছে, তাদের বই ফোরাম কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে জহির উদ্দীন বাবরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক আমিন ইকবাল, সহ সাংগঠনিক সম্পাদক হাসনাইন হাফিজ, আতাউর রহমান খসরু, অর্থ সম্পাদক মুহাম্মদ তাসনীম,  সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সায়ীদ উসমান,  আইন ও সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম আনসারী, প্রচার ও দফতর সম্পাদক ওমর ফারুক মজুমদার, নির্বাহী সদস্য সাদ আব্দুল্লাহ মামুন, রেজা হাসান, মিযানুর রহমান জামীল, শামসুদ্দীন সাদী, তানজিল আমির, আবুল ফাতাহ কাসেমী ও মঈনুদ্দীন খান তানভীর।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ