শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি : বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে নামছে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পানামা ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে নাম থাকা ৬৩ বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। এর মধ্যে পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ৪২ জন এবং প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে যুক্ত ২১ জন।

পানামা পেপারস কেলেঙ্কারির সঙ্গে ৪২ বাংলাদেশির বিরুদ্ধে গত বছরের এপ্রিল থেকেই কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এখন প্যারাডাইস কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত ২১ বাংলাদেশির বিরুদ্ধেও একই অভিযোগ অনুসন্ধানের জন্য আমলে নিয়েছে দুদক।

গতকাল রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, 'প্যারাডাইস পেপারসখ্যাত গোপন নথিতে বাংলাদেশি যাদের নাম এসেছে, তাদের বিষয়ে তদন্ত হওয়া উচিৎ।'

পানামা কেলেঙ্কারির ঘটনায় ৪২ বাংলাদেশির বিরুদ্ধে কর ফাঁকি দিয়ে অর্থ পাচার করে বিদেশে অফশোর কোম্পানি খুলে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত বছরের শুরুতে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এই কেলেঙ্কারির ঘটনা ফাঁস করার পর বিশ্বব্যাপী আলোড়ন দেখা দেয়।

ওই সময় দুদক গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায় থেকে ৪২ বাংলাদেশির নাম সংগ্রহ করে। তাদের মধ্যে ৩২ জনের নাম সমকালের কাছে রয়েছে- যারা প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ীসহ ক্ষমতাবান পেশাজীবী।

প্যারাডাইস কেলেঙ্কারির ঘটনা ফাঁস করার পর ২১ বাংলাদেশির নাম পাওয়া যায়। গণমাধ্যমে প্রকাশিত এ খবর এরই মধ্যে অনুসন্ধানের জন্য আমলে নিয়েছে দুদক। কমিশনের অনুমোদন সাপেক্ষে অভিযোগটি খতিয়ে দেখছে যাচাই-বাছাই কমিটি। তাদের বিরুদ্ধে কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করা হবে কি-না, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ