শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

শীঘ্রই আসছে ই-পাসপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুব শীঘ্রই ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি সরকারের পরিকল্পনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার সংসদে সরকারি দলের সাংসদ নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন,  ই-পাসপোর্ট চালু হলে সঙ্গে করে কাউকে পাসপোর্ট বহন করা লাগবে না। অথবা বিদেশ গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলেও কোন বিড়ম্বনার শিকার হতে হবে না। একটি ‘চিপস’ এর মধ্যেই পাসপোর্টধারীর সকল তথ্য সন্নিবেশিত থাকবে। বিমান বন্দরে গিয়ে পাসপোর্ট নম্বর বললেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে।

সরকারি দলের সদস্য ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন-শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে সরকার পুলিশ বাহিনীতে জনবল বৃদ্ধির অংশ হিসেবে আরো ৫০ হাজার পদ সৃজনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। নতুন পদ সৃষ্টির অংশ হিসেবে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলার জনবল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সরকারি দলের সদস্য এডভোকেট উম্মে কুলসুম স্মৃতির অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: পুলিশের কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সরকার সাথে সাথে এ ব্যাপারে অ্যাকশন নিয়ে থাকে। অভিযোগের ধরণ অনুযায়ী বিষয়টি তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে সদর দপ্তরে ক্লোজ করা হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ