মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হ্যাকারদের কবলে ফখরুলের ফোন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ব্যক্তিগত মোবাইল সিম ক্লোনিংয়ের শিকার হয়েছে বলে জানান হয়েছে। আর জালিয়াতি করে একই নম্বর দিয়ে বিভিন্ন জনকে ফোন করে প্রতারণা করা হচ্ছে বলেও জানান হয়েছে দলের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে লের সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু জানান, হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে  মোবাইলটি কেউ ব্যবহার করছেন ।

বিজ্ঞপ্তিতে তাইফুল ইসলাম টিপু বলেন, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ব্যবহৃত ০১৭৭৭৯৯০৯৮৮ এই মোবাইল নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।

অতএব, এখন থেকে মহাসচিব মহোদয় উল্লিখিত মোবাইল নম্বরটি আর ব্যবহার করবেন না। সুতরাং উক্ত মোবাইল নম্বর থেকে কোন কল আসলে সে সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।

মির্জা ফখরুলের সিমটি কবে ক্লোনিংয়ের শিকার হয়েছে আর কী ধরনের প্রতারণা করা হয়েছে, সে বিষয়ে অবশ্য বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজ্ঞপ্তিতে সই করা তাইফুল ইসলাম টিপু বলেন, ‘হয়ত আগেই ক্লোন হয়েছে। হয়ত আজই ধরা পড়েছে। তবে এই ক্লোনিং সিম দিয়ে কী ধরনের প্রতারণা করা হয়েছে, সেটা আমাদের জানানো হয়নি। আমাকে যে নির্দেশ দেয়া হয়েছে, সেভাবেই কাজ করেছি।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ