মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাবিতে ৩ ছাত্রীর বিরুদ্ধে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীর বিরুদ্ধে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই তিন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র।

রোববার প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দুটি লিখিত অভিযোগ করেন ওই ছাত্র।

লিখিত অভিযোগে ওই ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানান, ২২ নভেম্বর পুরাতন কলা ভবনের পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে আপত্তিজনকভাবে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শের মাধ্যমে তাকে যৌন নির্যাতন চালান এবং অশ্লীল ভাষায় বিভিন্ন কথা বলেন। এরপর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দেন।

অভিযুক্ত অর্থো বলেন, যৌন নিপীড়নের ঘটনা ঘটেনি, তবে সে সিনিয়রদের সাথে দুর্ব্যবহার করায় তাকে শাসন করা হয়েছে।

চারুকলা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ময়েজ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। ক্যাম্পাসের বাইরে থাকায় খতিয়ে দেখতে পারিনি।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়ে দেয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ