শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

রসিক নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি)-কে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নারয়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে নিরপেক্ষভাবে সম্পন্ন করতে যেভাবে সরকার ইসিকে সহায়তা করেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও সেভাবে সহায়তা দেয়া হবে।

কাদের বলেন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচত করবে। সরকার কোন নির্বাচনে কখনো হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

ওবায়দুল কাদের শনিবার রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি ‘ ৭ মার্চ : আলোকের ঝর্ণাধারা ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্য ও গবেষনা উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। এসময় আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ