শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

স্মার্টকার্ডে জাল ভোটের সুযোগ নেই : সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের পৌনে পাঁচ লাখ ভোটারের মধ্যে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, স্মার্টকার্ডের মাধ্যমে আমাদের নির্বাচন সুষ্ঠু করার উদ্দেশ্য বাস্তবায়ন হবে।

আগে একজন আরেকজনের ভোট দেওয়ার সুযোগ থাকলেও এখন আর সে সুযোগ থাকবে না।কারণ ছবিসহ হাতে স্মার্টকার্ড থাকবে। ২৬ থেকে ২৭টি সেবা এ কার্ডের মাধ্যমে আপনারা পাবেন।

তিনি আরো বলেন, যখন পৃথিবীর কাছে দেশের অবস্থান অপরিচিত ছিল তখনও বিশ্বে নারায়ণগঞ্জের অবস্থান ছিল। মানুষ তখন নারায়ণগঞ্জকে জানতো। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারায়ণগঞ্জের অবস্থান অনেক আগে থেকেই এগিয়ে।

সিইসি বলেন, জঙ্গি মোকাবিলাসহ সব কাজে স্মার্টকার্ড বিশেষ ভূমিকা রাখবে। আগে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত করতে হতো। এখন এই কার্ডের মাধ্যমে যেকোনো সন্ত্রাসীর সব তথ্য আমরা পেতে পারি।

আগে একজন অপরাধীর স্থানে অন্য মানুষ ৭ বছর জেল খেটেছে বা অন্য অপরাধী গ্রেফতার হয়েছে এমন অবস্থার তৈরি হলেও এখন আর সৃষ্টি হবে  না বলে জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ