শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

নির্বাচনী কফিনের ভেতর গণতন্ত্রের লাশ দেখেছি : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: আজ সোমবার ৯০ এর স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর ২৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে এক আলোচনাসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি নির্বাচনী কফিনের ভেতর গণতন্ত্রের লাশ।

গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে- খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, গণতন্ত্র না থাকলে, তাহলে আমাদের সিপিসি সম্মেলন হলো কিভাবে।

শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে তিনি বলে তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন। তিনি বলেন, বিএনপি অপশক্তির সাথে আঁতাত করেছে। তা না হলে আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে হাত মেলাত না।

আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, চিকিৎসক নেতৃবৃন্দ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার সহ অন্যান্যরা। সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ