সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


লন্ডনে লাইফ সাপোর্টে মেয়র আনিসুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আনিসুল হকের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাঁকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।

গত ৩১ অক্টোবর ফিজিওথেরাপির জন্য লন্ডনের অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। এর বেশি কিছু জানাতে রাজি হননি মিজানুর রহমান।

আনিসুল হক স্নায়ুরোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। জুলাইয়ের শেষ সপ্তাহে ব্যক্তিগত কারণে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মেয়র।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ