শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

জুতার তলায় মিললো ৩২ হাজার ডলার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: আজা বুধবার বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তল্লাশি চালিয়ে ৩২ হাজার ৪০০ ডলারসহ আওলাদ হোসেন নামে  এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

ভারত থেকে ফেরার সময় চেকপোস্টে ওই ব্যক্তির ব্যাগ তল্লাশিকালে সন্দেহ হয় বিজিবির।

এ সময় পায়ের জুতা খুলতে বললে ভয়ে কাঁপতে থাকেন তিনি। এর পর বিজিবি তল্লাশি চালিয়ে তার জুতার ভেতর থেকে মার্কিন ৩২ হাজার ৪০০ ডলার উদ্ধার করে।

এ ঘটনায় আওলাদ হোসেন নামে ওই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল করিমের ছেলে। তার পাসপোর্ট নম্বর বিকে-০৯২২১৯৯।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার হারাধন বলেন, সকাল ৭টার দিকে ভারত থেকে ফেরার সময় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনের চেকপোস্টে আওলাদের ব্যাগ তল্লাশি করে বিজিবি।

তিনি বলেন, এ সময় আওলাদের গতিবিধি এলোমেলো ছিল। সন্দেহবশত পায়ের জুতা খুলতে বললে তিনি ভয়ে কাঁপা শুরু করেন। এর পর জুতার ভেতর থেকে মার্কিন ৩২ হাজার ৪০০ ডলার বের করা হয়।

বাংলাদেশি টাকায় এর মুদ্রামান ২৬ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ