শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র হানিফ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল মঙ্গলবার অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র মোহাম্মদ হানিফ—নগরীর ছোট ছোট এলইডি বিলবোর্ডে এমন প্রচারণা চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির রাজস্ব বিভাগের এক কর্মকর্তা বলেন, এটি ভুলবশত হয়েছে। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয়।তবে এটি ভুল না ষড়যন্ত্র, তা বের করতে শাহবাগ থানার পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। এখন ক্ষতিয়ে  দেখা হচ্ছে। ষড়যন্ত্র হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল দুপুর সাড়ে ১২টায় হেয়ার রোডে চারটি শিরোনামে মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীর বিলবোর্ড টাঙানো ছিল। এগুলো হলো স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র মোহাম্মদ হানিফ, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র মোহাম্মদ হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মেয়র মোহাম্মদ হানিফ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মেয়র মোহাম্মদ হানিফ।

বেলা একটার পর বিতর্কিত বিলবোর্ডটি দেখা যায়নি। তবে এর মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

শাহবাগ থানার পুলিশ জানায়, বিষয়টি জানতে বিলবোর্ড পরিচালনার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের দুজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ