মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পল্টনে আঞ্জুমানের ফুযালা সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরী শাখার উদ্যোগে  ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ১ ডিসেম্বর বিকাল ৩ টায় পল্টনে  আঞ্জুমানের অস্থায়ী কার্যালয়ে ঢাকা মহনগরী সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী আব্দুল্লাহ মাহমুদের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হক নোমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান ঢাকা মহানগরীর উপদেষ্টা মাওলানা ক্বারী তুফায়েল গাজ্জালী, মাওলানা ক্বারী হাফেজ আব্দুল মুক্তাদির লায়েক, মাওলানা হাম্মাদ রাগিব প্রমুখ।

শাখা পূণর্গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত ফুযালা সমাবেশে কন্ঠভোটে সভাপতি হিসেবে মাওলানা ক্বারী সৈয়দ কফিল উদ্দীন ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা ক্বারী আব্দুল্লাহ মাহমুদকে মনোনীত করা হয়।

রমজানের আগে ঢাকা মহানগরী ও বিভাগের জেলাগুলোতে ঝটিকা সফর, শিক্ষক প্রশিক্ষণ, কেন্দ্র পরিদর্শক নিয়োগ ও পরীক্ষক কমিটি, শিক্ষক নিয়োগ, প্রকাশণী বিক্রয় কেন্দ্র, কেন্দ্রীয় পরীক্ষার মারকাজ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা-পর্যালোচনা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে, সহ-সভাপতি মাওলানা ক্বারী আশিকুর রহমান, মাওলানা ক্বারী জিয়া উদ্দিন ইউসুফ, মাওলানা ক্বারী জহিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী হাবিবুল্লাহ আশরাফী, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী আলিম উদ্দীন, সহ অর্থ সম্পাদক মাওলানা ক্বারী ফরিদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী জামিল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ক্বারী আলাউর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হাফেজ আহমদ আব্দুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা ক্বারী ওমর আল ফারুক, প্রকাশনা সম্পাদক ক্বারী মাওলানা হাসান মহসিন, অফিস সম্পাদক হিসেবে ক্বারী হাফেজ মাশুক আহমদকে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও সমাবেশে, ওলামামাশায়েখ, বুদ্ধিজীবি ও সুধী মহলের মাঝে আঞ্জুমানের পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরতে আগামী জানুয়ারি মাসে আঞ্জুমান ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাব বা উপযুক্ত যে কোন হলে একটি প্রোগ্রাম বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরএম