শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

ভারতে জামিন অযোগ্য শাস্তির বিধান রেখে তিন তালাক বিরোধী আইনের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতে তিন তালাক বিরোধী একটি নতুন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। এতে তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটালে স্বামীকে তিন বছরের সাজা দেয়ার প্রস্তাব করা হচ্ছে।

ভারতের বর্তমান শাসক দল শুরু থেকেই তিন তালাক বিরোধী পদক্ষেপ গ্রহণের কথা বলে আসছিলো। গত অগাস্টে ভারতের সুপ্রিম কোর্ট এই তিন তালাক প্রথাকে অবৈধ ঘোষণা করে।

আদালতের রায় সত্ত্বেও 'তিন তালাক' বন্ধ হয়নি।

তাই ভারতে এখন এমন এক আইনের প্রস্তাব করা হচ্ছে যাতে তিন তালাকের জন্য স্বামীর তিন বছরের সাজা, জরিমানা এবং এর কারণে ক্ষতিগ্রস্ত স্ত্রীর জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে।

'মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল' এখন আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য।

ভারতের সরকারী বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানাচ্ছে, এতে সুস্পষ্টভাবে তিন তালাক নিষিদ্ধ করার বিধান থাকবে।

এছাড়াও স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে। স্বামী যদি স্ত্রীকে ঘর ছেড়ে চলে যেতে বলেন, তখন যেন স্ত্রীর আইনি সুরক্ষা থাকে, সেজন্যেই এসব বিধান রাখা হচ্ছে বলে জানিয়েছেন একজন ভারতীয় কর্মকর্তা।

যে খসড়াটি তৈরি করা হয়েছে, তাতে স্বামীর জামিনের কোন বিধান রাখা হয়নি।

ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এই বিলটি পর্যালোচনা করা হতে পারে। এ মাসের মাঝামাঝি এই অধিবেশন শুরু হবে।

মুসলিমরা হচ্ছে ভারতের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। তিন তালাক প্রথা যেসব দেশে টিকে আছে তাদের মধ্যে ভারত অন্যতম।

পাঁচজন মুসলিম মহিলা এই প্রথাকে চ্যালেঞ্জ করেছিলেন আদালতে। তাদের মামলাতেই ভারতের সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অনৈসলামিক বলে রায় দেয়।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ