শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ

রাহুল গান্ধীই হচ্ছেন ভারতীয় কংগ্রেসের সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় কংগ্রেস পার্টির বিগত উনিশ বছরের সভাপতির দায়িত্বে থাকা সোনিয়া গান্ধী এবার নতুন নেতৃত্বের হাতে দলটির হাল ছাড়তে চাচ্ছেন। তবে জানা গেছে, প্রকাশ্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় রাহুল গান্ধীই হতে যাচ্ছেন পৃথিবীর সর্ববৃহৎ এ রাজনৈতিক দলটির আগামী দিনের কর্ণধার। এখন শুধু ঘোষণার অপেক্ষা।

গতকাল সোমবার দিল্লির আকবর রোডে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন রাহুল। এর আগে, রাহুলকে সভাপতি পদে দেখতে ৮৯টি প্রস্তাব পেশ করেন কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এছাড়া সারাদেশের অন্তত ৯ হাজার আঞ্চলিক প্রতিনিধির সমর্থন গেছে রাহুলের পক্ষে।

গতকাল সোমবার ছিল দলটির সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ওইদিন সকাল সাড়ে ১০টায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে কংগ্রেসের সদর দপ্তরে যান বর্তমান দলটির সহসভাপতি রাহুল গান্ধী।

দিনের শেষে আর কারো মনোনয়নের খবর না আসায় বলা যাচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই কংগ্রেসের পরবর্তী সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী।

 

ইন্ডিয়ান এক্সপ্রেস।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ