শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর

গুজরাট বিধানসভা প্রার্থীদের অনেকের বিরুদ্ধেই ফৌজদারি মামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট বিধানসভার প্রথম দফার নির্বাচন আজ শনিবার সকালে শুরু হয়েছে। নির্বাচন হচ্ছে গুজরাটের ১৮২ আসনের মধ্যে ৮৯টি আসনে।

১৪ ডিসেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে ৯৩টি আসনে ভোট নেওয়া হবে। আজকের নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন দলের ৯৭৭ জন প্রার্থী।

দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে গতকাল শুক্রবার অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফরমস বা এডিআর এক প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় দফার ৯৩টি আসনের ৮৫১ জন প্রার্থীর মধ্যে ৮২২ জনের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন ফৌজদারি মামলা।

প্রার্থীদের দাখিল করা হলফনামার তথ্য পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করেছে এডিআর।

প্রতিবেদনে বলা হয়, প্রার্থীদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, হত্যাচেষ্টা, নারী নির্যাতন, শ্লীলতাহানিসহ নানা ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী বিজেপির ৮৮ প্রার্থীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কংগ্রেসের ৮৮ প্রার্থীর মধ্যে ১৮ জন, এনসিপির ৭৪ প্রার্থীর মধ্যে ২ জন, আম আদমি পার্টির ৭ জন প্রার্থীর মধ্যে একজন এবং নির্দল ৩৪৪ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগে ফৌজদারি মামলা রয়েছে।

এডিআরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রার্থীদের মধ্যে ১৯৯ জন কোটিপতি। এর মধ্যে ৬৬ জন বিজেপির, ৬৭ জন কংগ্রেসের, ১০ জন এনসিপির, ৫ জন আম আদমি পার্টির ও ৩ জন বহুজন সমাজ পার্টির।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ