শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

শুধু ট্রাম্পের সমালোচনা নয়, বাস্তববাদী হোন: কাতার শাসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি শুধু ট্রাম্পের সমালোচনা না করে মুসলিম বিশ্বকে বাস্তবাদী হওয়ার আহবান জানিয়েছেন।

গতকাল জেরুসালেম বিষয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে কথা বলার পর তিনি এ মন্তব্য করেন।

তিনি জেরুসালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার আমেরিকান সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেন, শুধু সমালোচনা করে সমাধান হবে না। বরং মুসলিম বিশ্বকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে তারা এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুর রহমান  আল থানি বলেন, ‘মুসলিম বিশ্বের এখন সমন্বিত পদক্ষেপ নেয়ার সময় হয়েছে। সমন্বিত কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে তার সিদ্ধান্ত ত্যাগে বাধ্য করতে হবে।’

তিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ‘এটি ভবিষ্যতে ফিলিস্তিন ইস্যু ও এ অঞ্চলের উপর প্রভাব বিস্তার করবে’ উদ্ধৃত করে বলেন, এতে এ অঞ্চলে ভয়াবহ সংঘাত ও ফিলিস্তিন-ইসরাইল আলোচনার কবর রচনা করবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ