শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

জেরুজালেম ইস্যু থেকে যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে : সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার কায়রোতে আরব লীগের এক বৈঠকে সৌদি  আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের ইসরাইলের তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর সিদ্ধান্ত বাতিল করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন।

আরব লীগের সদস্য রাষ্ট্র ছাড়াও যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ ওই বৈঠকে অংশ নেয়।

আদেল জানান, তার সরকার জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেছে। ফিলিস্তিনের জনগণ যাতে পুনরায় তাদের ন্যায়সঙ্গত অধিকার ফিরে পায় সে ব্যাপারে সহযোগিতা করা।

বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার পর থেকেই বিক্ষোভের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্ব।

এ নিয়ে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এর পর ইসরাইলি হামলায় শনিবার পর্যন্ত চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে এর সমাধান করতে হবে। ফিলিস্তিনের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও শান্তি স্থাপনে সৌদি সহযোগিতা করবে।

পূর্ব জেরুজালেমে প্রায় ৩ লাখ ৩০ হাজার ফিলিস্তিনি বাস করেন। তাদের সঙ্গেই থাকেন আরও দুই লাখ ইহুদি ইসরাইলি। আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত এই ভূমিতে ইহুদি বসতি বৈধ নয়।

এইচ/জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ