শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শনিবার মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের জরুরি বৈঠকে জেরুজালেম ইস্যুতে সংঘাত উসকে দেয়া এবং ইসরাইলিদের অবৈধ দখলকে বৈধতা দেয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছে লেবানন।

জেরুজালেম ইস্যুতে জরুরি ওই বৈঠক আহ্বান করে আরব লীগ। এতে লীগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।  খবর বিবিসি ও রয়টার্সের।

বুধবার যুক্তরাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ঘোষণা দেয়। পাশাপাশি তেলআবিব থেকে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেয়ারও সিদ্ধান্ত নেয়। এ ঘটনায় পুরো মুসলিম বিশ্ব এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগসহ বিভিন্ন দেশ ও সংগঠন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে।

শনিবার জরুরি বৈঠক শেষে দেয়া আরব লীগের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের ওই সিদ্ধান্তটির কোনো আইনি তাৎপর্য নেই। এটি আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। গোটা মধ্যপ্রাচ্যে এটি উত্তেজনা আরও তীব্র করে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে এবং অঞ্চলটিকে আরও সহিংসতা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতির মানে হল- যুক্তরাষ্ট্র এখন আর নিজেকে মধ্যপ্রাচ্যের শান্তির ‘দালাল’ হিসেবে আর প্রতিষ্ঠিত করতে পারছে না।

এদিকে জেরুজালেমকে রাজধানী ঘোষণার ঘটনায় ‘ইন্তিফাদা’ বা প্রতিরোধ দিবস ঘোষণা করেছে ফিলিস্তিনের হামাস।

এইচ/জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ