শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের

‘জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দেয়ার আহবান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: জেরুসালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছে আরব লীগ।

মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকে অংশ নিয়ে আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বিশ্ব নেতাদের প্রতি এই আহবান জানান।

বৈঠকে বলা হয়, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এই বিতর্কিত সিদ্ধান প্রত্যাহারের আহবান জানান।

এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে স্থানীয়রা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

বিক্ষোভকারীরা দূতাবাস অভিমূখী এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে এবং জল-কামান ব্যবহার করে। তথ্যসুত্র বিবিসি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ