শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

ট্রাম্পের ঘোষণায় ইসরায়েলের পতন ঘণ্টা বেজে উঠেছে: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের বিদ্রোহী সংগঠন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ট্রাম্পের ঘোষণায় ইসরায়েলের পতন ঘণ্টা বেজে উঠেছে। ট্রাম্পের ওই সিদ্ধান্তে ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত পতনের সূচনা হয়েছে।

তিনি বলেন, ট্রাম্প ভেবেছিল জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিলে সারা বিশ্ব তার পাশে এসে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো- বিশ্বব্যাপী সংঘটিত প্রতিবাদ বিক্ষোভের ঘটনায় ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছে। ট্রাম্পের ওই সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরাইলের চূড়ান্ত পতনের সূচনা।

সোমবার লেবাননে এক বিক্ষোভ সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদানকালে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন।

বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক লাখ মানুষ জেরুজালেম রক্ষার পক্ষে প্রতিবাদ-বিক্ষোভ করে। মিছিলকারীরা ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দেয় এবং নিন্দা ও ক্ষোভের বাণীবাহী বিচিত্র প্ল্যাকার্ড বহন করে। তারা জেরুজালেমকে ফিলিস্তিনের স্থায়ী রাজধানী বলেও দাবি করে।

হিজবুল্লাহ মহাসচিব লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের পক্ষে সংঘটিত সাম্প্রতিক বিক্ষাভে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই বিক্ষোভ প্রতিবাদ চালিয়ে যেতে হবে’।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ