শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

দক্ষিন সুদানে ব্যাপক সংঘর্ষ, নিহত ১৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

দক্ষিণ সুদানে দু’টি উপগোত্রের মধ্যে সংঘর্ষে একশ ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সে দেশের একজন সাংসদ ধারুয়াই মাবর টেনি এ কথা জানান।

সাংসদ ধারুয়াই জানান, দক্ষিণ সুদানের পশ্চিমের লেক অঞ্চলে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে আরও দুই শতাধিক লোক আহত হয়েছে।

নাইরোবি থেকে বিবিসির ফার্দিনান্দ ওমোন্দি জানান, সেখানে সংঘর্ষের ঘটনা নৈমিত্তিক ঘটনা। তবে হতাহতের এ ঘটনা একেবারে দুঃখজনক। এরকম পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সালভা কির।

সাংসদ ধারুরাইবার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের একশ ৭০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে তিনশ ৪২ বাড়ি এবং এক হাজার আটশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

প্রেসিডেন্ট সালভা কিরের একজন মুখপাত্র জানান, তাদের বিশ্বাস জরুরি পরিস্থিতি ঘোষণার ফলে সহিংসতা কিছুটা হলেও কমবে।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ