শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা

রিসিপশনিস্টকে জোর করে চুমু দেন ট্রাম্প; চাইলেন বিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ বে রক গ্রুপের সাবেক রিসিপশনিস্ট ব্যাসেল ক্রুক।

এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ২০০৫ সালে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বকভাবে তাকে চুমু দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনে- এ খবর প্রকাশ করা হয়।

ব্যাসেল ক্রুক বলেন, দুঃখজনক বিষয় হলো, এ ধরনের আচরণ আমাদের সমাজে বিরল নয়। সবাই কমবেশি এ ধরনের পরিস্থিতির শিকার। তবে এ কারণে আমি এখানে এসেছি যে, অভিযুক্ত ব্যক্তি এখন আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট।

এ নিয়ে কমপক্ষে ১৩ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ আনলেন।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স জানান, সব অভিযোগই ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগের ঘটনা।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসেও সামার জারভোস নামের এক নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।

তিনি বলেন, ২০০৭ সালের দিকে ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টা করেছেন। চাকরির আলোচনার জন্য একটি হোটেলে ডেকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনা ঘটিয়েছিলেন বলে তিনি অভিযোগ করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ