শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

আইএস ও আল কায়েদার ৩৮ জঙ্গির ফাঁসি কার্যকর ইরাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আওয়ার ইসলাম

সন্ত্রাসবাদের দায়ে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার অন্তত ৩৮ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় ধিকার প্রদেশের একটি কারাগারে এসব সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রাদেশিক পরিষদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা দাখেল কাজেম জানান, ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ার একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তিনি আরো জানান, সন্ত্রাসী কার্যক্রমের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্য করা হয় এবং সেসময় ইরাকের আইন ও বিচারমন্ত্রী হায়দার আজ-জামেলি উপস্থিত ছিলেন।

দাখেল কাজেম জানান, যেসব সন্ত্রাসীকে ফাঁসি দেয়া হয়েছে তার মধ্যে একজন সুইডেনের নাগরিক এবং বাকি সবাই ইরাকি। গত ২৫ সেপ্টেম্বর একদিনে ৪২ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর এই প্রথম একদিনে এবং একই কারাগারে এত বেশি সন্ত্রাসীর ফাঁসি কার্যকর করা হয়। ইরাকে আইএস বিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণার পাঁচদিন পর এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

সূত্র: পার্স টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ