সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ওমরায় যাচ্ছেন অনন্ত, সবাইকে নামাজের আহ্বান জানালেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ঢাকাই ছবির একসময়ের নায়ক ও প্রযোজক অনন্ত জলিল।  আজ ১৭ ডিসেম্বর তিনি সৌদির উদ্দেশ্যে রওনা দিবেন বলে এক ভিডিওতে তিনি জানিয়েছেন।

গ্লামার আর শোবিজ জগত ছেড়ে অনন্ত পুরোপুরি মন দিয়েছেন তাবলিগ জামাতে। নিয়মিত নামাজসহ দাওয়াতের কাজ করছেন। একসময়ের অনন্ত জলিলের মধ্যে এখন বিশাল পার্থক্য। যার ঝলক দেখা যাচ্ছে তার দৈনন্দিন কাজকর্ম ও বেশ-ভূষায় আচরণে।

পাঁচ ওয়াক্ত নামাজ, আর সময় পেলেই হাদিসের বই অনন্তর হাতে, গাড়িতেও যাত্রাপথে পড়ছেন ইসলামি বই।

ভিডিও বার্তায় অনন্ত জলিল বলেন, প্রথমে মদিনা যাবো। ওখানে তিন দিন থাকার পর মক্কায় যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ্‌ তায়ালা যেন আমার হজ্জ কবুল করেন এবং সহজ করেন।

অনন্ত আরও বলেন, আপনাদের সবার জন্য আল্লাহ্‌ তায়ালার কাছে দোয়া চাইবো এবং দেশের জন্যও দোয়া চাইবো। আপনারা যাতে ঈমানের সাথে মরতে পারেন এবং ঈমানের সহিত ঈমানকে মজবুত রেখে কাজ করতে পারেন। সবাই সৎ পথে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং দেশের জন্য ভালো কিছু করুন।

https://www.facebook.com/AnantaOfficial/videos/1620915331300970/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ