শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

রিয়াদে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম : সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি রাজ প্রাসাদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে আকাশেই ভূপাতিত করেছে সৌদির বিমানবাহিনী। মঙ্গলবার আল জাজিরা এ খবর প্রকাশ করে।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম জানায়, মঙ্গলবার রিয়াদের আল-ইয়ামামা রাজ প্রাসাদ লক্ষ্য করে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

নভেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদিকে লক্ষ্য করে তিনবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা।

৪ নভেম্বর ইয়েমেন সীমান্ত থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সৌদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় ধরা পড়ে ক্ষেপণাস্ত্রটি। এটি বিমানবন্দরে পৌঁছানোর একটু আগেই ধ্বংস করে দেয়া হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করছে সৌদি আরব। তাদের দাবি, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই দুর্বল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলা সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতি বিদ্রোহীদের দ্বন্দ্বকে আরও উসকে দেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ