শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

বাধা সত্তেও আল আকসা প্রাঙ্গণে নতুন ইহুদি উপাসনালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল আকসা প্রাঙ্গণে নতুন ইহুদি উপাসনালয় খুলেছে ইসরাইল। ১২ বছরের নির্মাণ শেষে গত সোমবার সিনাগগটি খুলে দেওয়া হয়।

পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণের আল বুরাক ওয়ালের আওতায় নতুন এ উপাসনালয় খোলা হয়। আল বুরাক ওয়াল ইহুদিদের কাছে ওয়েস্টার্ন ওয়ার্ল হিসেবে পরিচিত।

এক বিবৃতিতে ইসরাইলের সরকারি সংস্থা হেরিটেজ ফাউন্ডেশন অব ওয়েস্টার্ন ওয়াল সিনাগগটি উম্মুক্ত করার কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিরল শিল্প ও একক লাইটিং ব্যবস্থার সমন্বয়ে উপাসনালয়টির অদ্বিতীয় নকশা প্রণয়ন করা হয়েছে, যা প্রাচীন ও আধুনিককালের মধ্যে এক বিস্ময়কর বৈসাদৃশ্য তৈরি করেছে।’

এদিকে, সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ প্রাঙ্গণের সীমানার মধ্যে ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক খনন কাজের ঘটনায় একাধিকবার প্রতিবাদ জানিয়েছে পূর্ব জেরুজালেমের ইসলামি সংগঠনগুলো। তা সত্বেও উপাসনালয়টি উম্মুক্ত করল ইসরাইলি কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে জেরুসালেমের সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান ও আল আকসার সাবেক ইমাম শেখ ইকরিমা সাবরি জোর দিয়েই বলেছেন, ‘‘আল বুরাক ওয়াল আল আকসার পশ্চিম প্রাচীরেরই অংশ।’’

সাবরি বলেন, ‘‘প্রাচীরটি আমাদের ইসলামিক ঐতিহ্যের অংশ এবং এটা রায়ের আগ পর্যন্ত এভাবেই থাকবে। জেরুসালেমের ঐতিহ্যের ওপর দখলদার ইসরাইলের কোনো অধিকার নেই। নতুন ওই সিনাগগের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই।’’

 

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকেই দেশটিতে ইন্তিফাদার ঘোষণা দেয় ফিলিস্তিন। সে আন্দোলন এখনো অব্যাহত রয়েছে। বিশ্বব্যাপী চলছে এ সিদ্ধান্তের নিন্দা।এর মধ্যেই সিনাগগটি উন্মুক্ত করা হলো।

আল আকসা প্রাঙ্গণে নতুন ইহুদি উপাসনালয় খুলল ইসরাইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ