শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

সৌদির জেদ্দায় চলছে আন্তর্জাতিক বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সৌদি আরবের রাজধানী বাণিজ্য ও বন্দর নগরী জেদ্দায় চলছে আন্তর্জাতিক বইমেলা। ১৪ ডিসেম্বর শুরু হওয়া এই  আন্তর্জাতিক বইমেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

পৃথিবীর প্রায় ৪৩ টি  রাষ্ট্র থেকে ৫০০ শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ গ্রহণ করেছে। শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা সবার জন্য উম্মুক্ত থাকে। শুক্রবার বিকাল  ৪ টা থেকে রাত ১২টা  পর্যন্ত প্রদর্শনী চলে।

তবে সৌদিআরবের অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বইমেলায়।

আত্মউন্নয়ন ও শিশুদের বই পড়ার  ও মেলায় উপস্থিত হওয়ার আগ্রহ আগের তুলনায় অনেক বেশি। বিভিন্ন প্রকাশনী তাদের বই মেলায় আসা পাঠকদের সৌজন্য বিলি করছে।

অনেক প্রকাশনী বইয়ের পাইকারী মূল্যের ক্ষেত্রে ছাড় দিয়েছে। আবার কোন প্রকাশনী ৫০০ রিয়ালের বই কিনলে ১০০ রিয়াল ছাড় দিচ্ছে। বড় কলেবরের বইয়ের সঙ্গে  শিশুতোষ বই ফ্রি দিচ্ছে। সর্বোপরি উৎসবমুখর পরিবেশে চলছে বইমেলা।

দর্শক, প্রকাশক ও লেখকদের জন্য রয়েছে নানা আয়োজন। এই মেলা হতে শ্রেষ্ঠ প্রকাশক ও বেষ্ট সেলার বই
নির্বাচন করা হবে । উচ্চতর গবেষকগণ তাদের গবেষণা সংশ্লিষ্ট গ্রন্থাদি ক্রয় করছেন। সৌদি শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন কোম্পানীর সহযোগীতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সূত্র : ওকায, সৌদি গেজেট/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ