শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

সৌদিতে ২ লক্ষ ৫০ হাজার প্রবাসী গ্রেফতার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি আরবে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে ২ লাখ ৬৪ হাজার ২৪৫ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের মধ্যে ৫৬ হাজার ৮৯৯ প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত ১৫ নভেম্বর থেকে পরিচালিত সমন্বিত এ অভিযানে ২৫ ডিসেম্বর পর্যন্ত অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক লাখ ৪২ হাজার ৮৬৯ জনকে, শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৮৭ হাজার ৪৮৭ এবং সীমান্তসংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে ৩৩ হাজার ৮৮৯ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হন ৩ হাজার ৩২১ জন।

গ্রেফতারকৃতদের মধ্যে ৭৩ শতাংশ ইয়েমেনের, ২৫ শতাংশ ইথিওপিয়া ও ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

আইন লঙ্ঘনকারীদের যানবাহন সুবিধা ও আশ্রয় দেয়ার অভিযোগে ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী ৩৯ হাজার ৪২২ জনের বিরুদ্ধে জরিমানামূলক ব্যবস্থাগ্রহণ করেছে কর্তৃপক্ষ।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ