শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

ভারতের তিন শহরে হামলার হুমকি দিল আল-কায়েদা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরু শহরে হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আল-কায়েদা।

এক ভিডিও বার্তায় উপমহাদেশে আল-কায়দার সেকেন্ড-ইন-কম্যান্ড উসামা মেহমুদ বলেছে, ‘ভারতীয় সেনাবাহিনী ও হিন্দু সরকারের শান্তিপূর্ণ বিশ্বকে যুদ্ধক্ষেত্র বানাতে হবে। জিহাদ যাতে শক্তিশালী হয়, তার জন্য কাশ্মীরের মানুষের পাশে দাঁড়াতে হবে মুসলিমদের।’

কলকাতার নাম আল কায়দার মতো কোনও জঙ্গি সংগঠনের মুখে এই প্রথম শোনা গেল।

কিন্তু, কাশ্মীর জয়-এর সঙ্গে এই শহরগুলোর সম্পর্ক কী? মঙ্গলবার রাতে অনলাইন জিহাদি মঞ্চে একটি ভিডিও প্রকাশ করে সেই ব্যাখ্যাই দিয়েছে ভারতে আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতা উসামা মেহমুদ

পাকিস্তানের সেনাবাহিনীরও সমালোচনা করে এই জঙ্গি নেতা বলেছে, ভারতে অনুপ্রবেশের পরেও মুজাহিদিনদের হামলার ছক বাতিল করতে বাধ্য করা হয়েছে। এর আগে ২০১৫ সালে এক অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামের শত্রু বলে অভিহিত করেছিল আল-কায়দা। এবার কলকাতা সহ বিভিন্ন শহরে হামলার হুমকি নিরাপত্তা সংস্থাগুলির কাছে নিঃসন্দেহে চিন্তার।

মঙ্গলবার রাতে আল-কায়দার এই ভিডিও প্রকাশিত হয়েছে। একটি বন্ধ ঘরে কয়েকটি ক্যামেরার মাধ্যমে তৈরি করা হয়েছে ৪২ মিনিটের এই ভিডিও। তবে কবে, কোথায় এই ভিডিও তৈরি করা হয়েছে, সেটা জানানো হয়নি। চোস্ত উর্দুতে মেহমুদ বলেছে, কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান সম্ভব নয়। কাশ্মীরই সব সমস্যার কারণ। উপমহাদেশের সব মুসলিমকেই জিহাদে যোগ দিতে হবে। সূত্র: জি নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ