শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গাজায় আরো এক প্রতিবাদী তরুণের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইজরায়েলি সেনার গুলিতে আহত তরুণের মৃত্যু হয়েছে। জামাল মুসলি নামে ২০ বছরের এই ছেলেটি গাজার আল-বুরেইজ উদ্বাস্তু শিবিরে থাকত।

৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুসালেম নিয়ে বিতর্কিত ঘোষণার পর থেকে লাগাতার সংঘর্ষে এই নিয়ে ১৩ জন প্যালেস্তাইনির মৃত্যু হল।

ইজরায়েল-গাজা সীমান্তে মারমুখী বিক্ষোভকারীদের থামাতে গুলি চালায় ইজরায়েলি সেনা। জখম হন ৫০ জনেরও বেশি প্যালেস্তাইনি। তাঁদের মধ্যে ছিলেন জামালও।

জেরুসালেম নিয়ে আন্তর্জাতিক টানাপড়েন অব্যাহত। গুয়াতেমালা জানিয়েছে, তেল আভিভ থেকে তাদের দূতাবাস জেরুসালেমে সরিয়ে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, তা চূড়ান্ত, এবং কোনও পরিবর্তন হবে না। ট্রাম্প মার্কিন দূতাবাস জেরুসালেমে সরানোর সিদ্ধান্ত নেওয়ার পরে গুয়াতেমালাই একমাত্র দেশ, যারা একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিল।

অন্য দিকে, রাষ্ট্রপুঞ্জের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে সরে যাওয়ার ইজরায়েলি সিদ্ধান্ত ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছে ইউনেস্কো। সংস্থার ডিরেক্টর জেনারেল অড্রে আজুলে বলেন, ‘‘১৯৪৯ সাল থেকে ইউনেস্কোর সদস্য-দেশ ইজরায়েল। তাদের স্থান এই সংস্থার বাইরে নয়, ভেতরে।

আশা করি, তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।’’ ট্রাম্প জেরুসালেমকে ইজারেয়েলের রাজধানী ঘোষণা করার পরে আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছিল রাষ্ট্রপুঞ্জ। তার প্রতিবাদেই ইজরায়েল ইউনেস্কো থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ