শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিস্তিনে মানবিক সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে মানবিক সহায়তা বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনিদের প্রতি শান্তি প্রচেষ্টায় অনীহার অজুহাত এনে এ হুমকি দেন। যদিও দেশটিতে চলমান সঙ্কটে তার বিতর্কিত ঘোষণাই দায়ী।

মঙ্গলবার এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় গঠিত জাতিসংঘের ত্রাণ সংস্থার তহবিলের একটা বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। ২০১৬ সালে ওই সংস্থায় দেওয়া মার্কিন সহায়তার পরিমাণ ছিল তিন হাজার কোটি টাকারও বেশি।

গত ৬ ডিসেম্বর জেরুসালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাসকে জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনার কথাও জানান। এর প্রতিক্রিয়ায় প্যালেস্টাইনি লিবারেশন অর্গানাইজেশন- পিএলও জানায়, ট্রাম্প দ্বি-রাষ্ট্র নীতিকে ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র আর শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি নেতৃত্ব এই সিদ্ধান্ত মানবে না জানিয়ে তিনি সে সময় বলেন, শান্তি আলোচনায় মধ্যস্থতার বৈধতা হারিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের ওই ঘোষণার পর সারা মুসলিম বিশ্ব থেকেই প্রতিবাদ আসছে। এমনকি জাতিসংঘসহ ওআইসি জরুরি বৈঠক করেছেন এ বিষয়ে।

ইউসুফ কারজাভির মৃত্যুদণ্ড চূড়ান্ত করতে প্রধান মুফতির অনুমোদন চেয়েছে আদালত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ