শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুসলিম তরুণের সঙ্গে দেখা করায় নারীর উপর উগ্র হিন্দুদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম তরুণের সঙ্গে দেখা করায় ভারতে দুই মেয়ে শিক্ষার্থী উগ্র হিন্দুদের হামলার শিকার হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরের একটি থিম পার্কে এই ঘটনাটি ঘটে। খবর বিবিসির

পুলিশ বলছে, তারা তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনাটির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ক্ষোভ প্রকাশের পাশাপাশি অনেকে একে 'মরাল পুলিশিং' বলেও বর্ণনা করছেন।

ভারতের গণমাধ্যম বলছে, ওই ছাত্রছাত্রীরা একই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ বলছে, পার্কের ভেতরে প্রথমে কয়েকজন ব্যক্তি ওই শিক্ষার্থীদের টার্গেট করে। পরে তারা উগ্রপন্থী ওই গ্রুপের লোকজনকে ডেকে আনে। তারা এসেই ওই মেয়েদের ধরে মারধর শুরু করে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের তারা দফায় দফায় মারছে, ধমকাচ্ছে, আর বার বার তাদের বাবা-মাকে আসার জন্য ফোন করতে বলছে। এমনকি যখন তাদের পুলিশ পার্ক থেকে বের করে নিয়ে যাচ্ছে, তখনো তাদের চিৎকার করে গালাগালি করছিল ওই ব্যক্তিরা।

পুলিশ বলছে, এ ঘটনায় আরো কয়েকজন গ্রেপ্তারের জন্য তারা খুঁজছে।

ম্যাঙ্গালোরে এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। যার মধ্যে রয়েছে বারে এবং বাড়ির পার্টিতে মেয়েদের উপর হামলা আর হিন্দু সহকর্মীদের দ্বারা মুসলিম যুবককে মারধর করার মতো ঘটনা।

ইসরাইলের সাথে অস্ত্র চুক্তি বাতিল করলো ভারত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ