শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অসুস্থ মাকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ : আটক অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাকে খুনের দায়ে ভারতের গুজরাতের ৩৬ বছর বয়সি এক অধ্যাপককে আটক করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, সেপ্টেম্বর মাসে নিজের অসুস্থ মাকে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেন তিনি।

অভিযুক্তের নাম সন্দীপ নাথওয়ানি। স্থানীয় একটি ফার্মাসি কলেজের তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অভিযোগ, ৬৪ বছর বয়স্ক মা জয়শ্রীবেনের ক্রমাগত অসুস্থতায় তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন সন্দীপ। তাই ২৯ সেপ্টেম্বর ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেন তাঁকে।

প্রাথমিকভাবে নাথওয়ানি পরিবার দাবি করে, জয়শ্রীবেনের মাথার অসুখ ছিল, ভারসাম্য হারিয়ে ছাদ থেকে পড়ে যান তিনি। কিন্তু অজানা এক ব্যক্তির কাছ থেকে কিছু খবর পেয়ে পুলিশ তদন্তের অভিমুখ পাল্টানোর সিদ্ধান্ত নেয়। ওই বহুতলের সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সন্দীপ ছাদে ওঠার সময় পর্যন্ত জয়শ্রীবেনের সঙ্গে ছিলেন।

সন্দীপ প্রথমে নাকি খুনের কথা অস্বীকার করেন, পরে চাপের মুখে স্বীকার করেন সব কথা। তিনি বলেন, মায়ের টানা অসুস্থতায় তিতিবিরক্ত হয়ে গিয়ে তাঁকে মেরে ফেলার পথে হাঁটেন তিনি।

জেরার সময় অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হয়েছেন সন্দীপ। পুলিশ জানিয়েছে, ছাড়া পেলে গ্রেফতার করা হবে তাঁকে।

এবিপি

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ