শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কাশ্মীরে আইইডি বিস্ফোরণে নিহত ৪ পুলিশকর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে জম্মু-কাশ্মীরের সোপোরে নিহত হয়েছে এক অফিসার-সহ ৪ পুলিশকর্মী। শনিবার সকালের ঘটনা।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে কয়েক জন পুলিশকর্মী সোপোরের একটি বাজারে টহল দিচ্ছিলেন। বাজারের মধ্যেই বিস্ফোরকটি রাখা ছিল। হঠাত্ই জোরাল শব্দে বিস্ফোরণ ঘটে লুকিয়ে রাখা সেই আইইডির। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক অফিসার-সহ ৪ পুলিশকর্মীর। আহত হন আরও দুই পুলিশকর্মী।

এই ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পুলিশকর্মীদের নিশানা বানাতেই জঙ্গিরা বাজারে আইইডি রেখেছিল। তবে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইট করে বলেন, “সোপোরে ৪ পুলিশকর্মীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ