শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কিমের সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: যুদ্ধংদেহী মনোভাব ছেড়ে উত্তর কোরিয়ার প্রশ্নে সুর কিছুটা নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে টেলিফোনে কথা বলার জন্য তিনি আন্তরিকভাবেই আগ্রহী।

তার আশা, দু’বছর পর আগামী সপ্তাহে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে যে শীর্ষ স্তরের বৈঠক হওয়ার কথা, সেটা সফল হবে। সমস্যার জট খুলবে।

মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এখন ছুটি কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘নিশ্চয়ই ওর (কিম জং উন) সঙ্গে কথা বলব। এব্যাপারে আমার কোনো সমস্যা নেই।’ তবে এক সপ্তাহ আগেও পরিস্থিতিটা এমন ছিল না। কিম ও ট্রাম্প একে অন্যের বিরুদ্ধেই যাচ্ছিলেন কেবল।

ওই সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, তার ডেস্কে পরমাণু অস্ত্র উৎক্ষেপণের বোতামটা সব সময় হাতের কাছেই থাকে। ‘রিটার্ন’ আসতে সময় লাগেনি মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে। জবাবে ট্রাম্প বলেছিলেন, ওর (কিম) চেয়ে অনেক বড় আর অনেক বেশি শক্তিশালী পরমাণু বোমার বোতাম রয়েছে তার হাতে। আল জাজিরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ